স্তব স্তোত্রম কবচ পাঠের নিয়ম

স্তব স্তোত্রম কবচ পাঠের নিয়ম | Rules for Reciting Stav Stotram and Kovach Mantra

আমরা বিভিন্ন দেবদেবীর পূজার শেষে সেই দেবী বা দেবতার স্তব স্তোত্রম কবচ পাঠ করে থাকি। কিন্তু আমরা কি সঠিক নিয়মে স্তব স্তরম কবচ পাঠ করি ? আসুন আজকে আমরা জেনে নেব স্তব স্তোত্রম কবচ পাঠের সঠিক নিয়ম

আমরা যে দেবতা বা দেবীকে পূজা করি, পূজা করার সময় সেই দেবতা বা দেবীর রূপ, গুণ ও লীলা ইত্যাদি বর্ণনা দ্বারা স্তুতি করাকে স্তব বলে। স্তব যথাক্রমে চারি প্রকার

যথা—

দেবোক্তমুত্তমং স্তোত্রং স্বীয়োক্ত মুত্তমোত্তমং। মুন্যুক্তং মধ্যমং জ্ঞেয়ং অধমং পণ্ডিতোক্তকং।।

-গৌতমীয় তন্ত্র ।

স্তব যথাক্রমে চারি প্রকার। উত্তম, অত্যুত্তম, মধ্যম এবং অধম। দেবোক্ত স্তব উত্তম, . স্বীয়োক্ত (নিজ দ্বারা কৃত  স্তোত্রম) অত্যুত্তম, মুনিকৃত মধ্যম এবং পণ্ডিতোক্ত স্তব অধম ।

“কৃতাঞ্জলিপুটোভূত্বা স্তোত্রঞ্চ কবচং পঠেৎ।”

—৪ প, কালীকুলামৃত তন্ত্র ।

কৃতাঞ্জলি পুটে  বা হাত জোরকরে গললগ্ন বস্ত্র হইয়া স্তব বা স্তোত্রম ও কবচ পাঠ করিতে হয়। মনে  মনে স্তব কবচ পাঠ করিবে না, বীরের মত উচ্চঃ স্বরে প্রতি অক্ষর স্পষ্ট পরিষ্কার করিয়া উচ্চারণ করিবে। এবং মন দিয়ে স্তব স্তোত্রম কবচ পাঠ করিবে।

Rules for Reciting Stav Stotram and Kovach Mantra

স্তব কবচ পাঠ করিবার সময় মধ্যে বিরাম করিতে নাই বা অন্যমনস্ক হতে নাই। একচিত্ত হইয়া যত্নের সহিত ভক্তি পূর্ববক একাদিক্রমে পাঠ করিবে। যাহার যে ইস্ট দেবতা তিনি সেই দেবতার স্তব স্তোত্রম কবচ পাঠ করিবেন।

স্তব সাতত্রম কবচ পাঠের সময় প্রথমে এবং শেষে প্রণব (ওম্) পাঠ করিবে। স্তব ও স্তোত্রম এর শেষ শ্লোক দুইবার পাঠ করিতে হয়।

আর পড়ুন – মৃত্যুঞ্জয় কবচ মন্ত্র

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

🛍️ Need Puja Samagri?
Buy Authentic Puja Items, Puja Kits & Spiritual Products from Bharatsastra.
🛒 Shop Now
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment

  • Rating

Veer Bal Diwas: A Tribute to Courage and Sacrifice হিন্দু ধর্মে পঞ্চ দেবতা কারা ? HIndu Gods HD Wallpaper Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga