বিপত্তারিণী ব্রতের নিয়ম ও পূজা-পদ্ধতি | Bipattarini Puja
বিপত্তারিণী ব্রতের পূর্বদিন ব্রতীগণ সংযমী হইয়া নিরামিষ আহার করিবেন। ব্রতের দিন ব্রতীগণ স্নান ও প্রাতঃকৃত্যাদি সমাপন করিয়া, যথাবিধি আচমন বিষ্ণুস্মরণ ও স্বস্তিবাচনাদি করিয়া সঙ্কল্প করিবেন।
সঙ্কল্প মন্ত্র, যথা-“বিষ্ণুরোম্ তৎসদদ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুকতিথৌ অমুক গোত্রা শ্রীঅমুকী দেবী বা দাসী যাবদ্বিপন্নাশপূর্বক-সসুখাবৈধব্যকামা (বিপত্তারিণী দুর্গাপ্রীতিকামো বা) বিপত্তারিণী ব্রত- মহংকরিষ্যে।” (পরার্থে-করিষ্যামিতি বিশেষঃ।)
অতঃপর সঙ্কল্পসূক্ত পাঠপূর্বক সাধারণ পূজা-পদ্ধতি অনুসারে ঘটস্থাপনাদি করিয়া গণেশাদি দেবতার পূজাপূর্বক, বিপত্তারিণী দেবীর ধ্যান করিবেন। যথা-“ওঁ কালাভ্রাভাং কটাক্ষৈররিকুলভয়দাং মৌলিবদ্ধেন্দুরেখাং, শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপিকরৈরুদ্বহন্তীং ত্রিনেত্রাং। সিংহস্কন্ধাধিরূঢ়াং ত্রিভুবনমখিলং তেজসা পুরয়ন্তীং, ধ্যায়েদ্দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ-পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকামৈঃ ॥” “ওঁ হ্রীং বিপত্তারিণী দুর্গায়ৈ নমঃ।”
এইরূপে ধ্যানান্তে মানসপূজা, বিশেষার্ঘ্য স্থাপনাদি করিয়া পুনরায় ধ্যানান্তে সাধ্যমত ষোড়শোপচারে বা দশোপচারে দেবীর পূজা (Bipattarini Puja) করিবেন।

Complete Maa Bipattarini Brata Puja Kit | Includes Panchali, Sindoor, Alta & 10 Essential Puja Items
পরে ব্রতকারণী নানা প্রকার পিষ্টক, পায়স পৃথক পৃথক তাম্বুলযুক্ত সুপারি প্রভৃতি ত্রয়োদশ প্রকার ফল, ত্রয়োদশ পরিমিত বিবিধ দ্রব্য এবং ভোেজ্য পৃথক পৃথক ভাবে দেবী সর্বা-পত্তারিণীকে নিবেদন এবং উৎসর্গ করিয়া ত্রয়োদশ গ্রন্থিযুক্ত ডোর স্ত্রীলোক বাম হাতে ধারণপূর্বক ব্রতকথা শ্রবণ করিবেন। অতঃপর ব্রাহ্মণকে পরিতৃপ্তি-সহকারে ভোজন করাইয়া যজ্ঞোপবীতসহ দক্ষিণা দান করিবেন।
আরও পড়ুন – কুলুই মঙ্গলচণ্ডী ব্রতকথা

